অমিতাভের গাইড ওয়াহিদা রহমান!

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৫, ১৫:১৭

যখন থেকে সিনেমা দেখা শুরু করেছি, তখন থেকেই আমার প্রিয় অভিনেত্রী ওয়াহিদা রহমান। জানালেন মেগাস্টার অমিতাভ বচ্চন।

৭২ বছরের বিগ বি কাভি কাভি, ত্রিশূল সহ একাধিক ছবিতে ওয়াহিদার সঙ্গে অভিনয় করেছেন। তিনি ব্লগে জানিয়েছেন, বছর ৭৭-এর ওয়াহিদা, একেবারে শিশুসুলভ, দুষ্টু বুদ্ধিতে মাথায় গিজগিজ করছে। সবসময়ই ঠাট্টার পরিবেশ পছন্দ তাঁর। ৪৫ বছর আগে যখন তাঁর সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল, তখন থেকেই একইরকম রয়েছেন তিনি।

প্রসঙ্গত, একটি বই প্রকাশ অনুষ্ঠানে ওয়াহিদার সঙ্গে দেখা হয় অমিতাভের। ওয়াহিদার সঙ্গে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। তিনি লিখেছেন, কিছু সময় আমার ‘গাইড’ অভিনেত্রীর সঙ্গে কাটালাম। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস