ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্টে আওয়ামী লীগ নেতা নিহত বাবুল মিয়ার (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের শালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া (৪৫) শালগাঁও গ্রামের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
