লাকী আখন্দকে আজীবন সম্মানোনা জানাবে জি সিরিজ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৫, ১৯:৫৮
 
আসন্ন ঈদকে সামনে রেখে জি সিরিজ ও অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত সকল অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পী লাকী আখন্দকে আজীবন সম্মানোনা জানাবে জি সিরিজ।
 
আগামী রবিবার ২০ সেপ্টেম্বর রাজধানীর কাওরান বাজারের টিসিবি ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছে জি সিরিজ। সেখানে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জি-সিরিজ ও অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভূইয়া খালেদ ও সকল সংগীত শিল্পীবৃন্দ।
 
উল্লেখ্য, ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হওয়া এ শিল্পী বর্তমানে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় আছেন। প্রিয় শিল্পীর এ অসুস্থতার খবরে আশঙ্কা আর অনিশ্চয়তায় ভুগছেন ভক্ত অনুরাগীরা। দেশের খ্যাতিমান এ সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পীকে তাই আজীবন সম্মানা জানাতে চায় জি সিরিজ।