দিনার ও নাদিয়া’র ‘শেষ কবিতা’

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ০৪:১৩

ইন্তেখাব দিনার ও নাদিয়া অভিনীত ঈদের বিশেষ নাটক ‘শেষ কবিতা’। নাটকটি প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

 

নাটকটির গল্পে দেখা যাবে, দিনার একজন নামকরা চিত্রপরিচালক। রবীন্দ্রনাথের শেষের কবিতা নিয়ে সে একটি সিনেমা নির্মাণ করবে। তার মনের ভেতরে লাবণ্য চরিত্রটি একটি স্বপ্নের চরিত্র, যা সে দেখতে পায়। নতুন একটা মেয়েকে দিয়ে লাবণ্য চরিত্রটি করানো হবে। যে মেয়েকে নেওয়া হয়েছে তাকে দেখে পরিচালক অবাক। একেবারেই লাবণ্যর মতো দেখতে। পরিচালক তার স্বপ্নের লাবণ্যর সাথে মেয়েটাকে মিলিয়ে ফেলে এবং এক ধরনের ইল্যুশন তৈরি হয়। সিনেমা শেষে মেয়েটি যখন চলে যায় তখন তার ফোনের বান্ধবী তার সাথে দেখা করতে চায়। দেখা করতে গেলে সে দেখতে পায় মেয়েটি সেই লাবণ্য, যাকে সে মনে মনে ভালোবাসে।