চঞ্চল চৌধুরী পর পর বারো বার বিএসসি পরীক্ষা দিয়েই চলেছেন। প্রতি বছরই কোনো না কোনো কারণে তিনি ফেল করেন। এদিকে তাকে ভালোবাসে একই গ্রামের শাহজাদী নামের একজন। যে কি-না তাকে বিয়ে করার জন্য এখনও অপেক্ষা করছে। ইতিমধ্যে শাহজাদীর ছোট বোনেরও বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে। কিন্তু চঞ্চলের সাফ কথা, সে বিএসসি পাশ না করে বিয়ে করবে না। শাহজাদীর সন্দেহ হয়, তার ধারণা চঞ্চলের জন্য অপেক্ষা করতে করতে যেহেতু তার এখন বয়স হয়ে গেছে তাই চঞ্চল ইচ্ছে করে বিএসসি পরীক্ষার নাম করে প্রতিবছর ফেল করে শাহজাদীকে ঘোরাচ্ছে যাতে তাকে বিয়ে করতে না হয়।
মফিজ বিএসসি নামের একটি নাটকে এমন একটি চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। একুশে টেলিভিশনে ঈদের ২য় দিন রাত ১০টায় প্রচার হবে নাটকটি ।
