অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও বেশ জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। সারাবছর উপস্থাপনাতে না দেখা গেলেও বিশেষ দিনগুলোতে প্রায় নিয়মিতই দেখা মেলে তার। আসন্ন কোরবানি ঈদেও অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে তাকে। চিত্রনায়িকা নিপুণ ও পরীমনির অংশগ্রহণে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘আমাদের দুই নায়িকা’। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন ৯টা ৪০ মিনিটে বাংলাভিশনের পর্দায়। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অপি করিম।
অনুষ্ঠানে চিত্রনায়িকা নিপুণ ও পরীমনি কথা বলেছেন অভিনয়ের নানা অভিজ্ঞতা নিয়ে। এছাড়া আরও বলেছেন ব্যক্তি জীবনের গল্পসহ নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা।
