দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পোটিং উইকেট চান গাঙ্গুলি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১১:১৮

ভারতীয় কন্ডিশনে দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরকে হুমকি মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য স্পিন সহায়ক পিচ তৈরী না করতেও স্বাগতিকদের সতর্ক করেছেন তিনি। আগামী ৫ নভেম্বর মোহালিতে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে চার ম্যাচের ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ।


স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে গাঙ্গুলি বলেন, তাহির একজন ভাল মানের স্পিনার এবং ভারতীয় কন্ডিশনে তিনি একটি হুমকি হয়ে দাঁড়াবেন। আমি চাই স্পিন সহায়ক নয়, ভারত স্পোর্টিং উইকেট তৈরী করুক। টার্নিং উইকেট বানালে তাহির হবেন একজন ম্যাচউইনার।

ভারত সফরের জন্য দলে তিনজন স্পিনারকে অন্তর্ভুক্ত করেছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলার নেতৃত্বে টেস্ট দলে তাহিরকে পুনরায় ডাকা ছাড়াও অফ স্পিনার ডেন পিৎ এবং আরেক অফ ব্রেক বোলার সিমন হার্মারকে নেয়া হয়েছে। গত নয় বছরে মাত্র দুইটি টেস্ট সিরিজ হেরেছে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা প্রোটিয়াসরা। দু’বারই তারা নিজ মাঠে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। দেশের বাইরে সর্বশেষ ২০০৬ সালে শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজে হারের স্বাদ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।