রবিবার দেশে ফিরছেন দিতি

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১১:২৩
 
ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ভারতে চিকিত্সাধীন থাকার পর রবিবার দেশে ফিরছেন অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। গত ২৫শে জুলাই তিনি চেন্নাই গিয়েছিলেন।
 
গত ২৭শে জুলাই চেন্নাইর মাউন্ট হাসপাতালে তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার হয়। এরপর চিকিত্সকের পরামর্শে তিনি সম্পূর্ণ বিশ্রামে ছিলেন। 
 
এবারের ঈদে তার অভিনীত ‘রাজাবাবু দ্য পাওয়ার’ ছবিটি মুক্তি পাবে।