প্রাথমিকের প্রধান শিক্ষকদের লাগাতার কর্মবিরতির ঘোষণা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩৫
সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল এবং উন্নীত পদমর্যাদায় বেতন না পাওয়ার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে ৬ অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
 
রবিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক রিয়াজ পারভেজ দাবি উল্লেখ করে এই কর্মসূচির ঘোষণা দেন।
 
রিয়াজ পারভেজ বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ৩ থেকে ৫ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে।
 
এরপরও দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতি চলবে। 
 
তিনি আরো বলেন, নভেম্বরে অনুষ্ঠেয় প্রাথমিক সমাপনী পরীক্ষার দায়িত্ব বর্জন করতে আমরা বাধ্য হব।