চেলসির বিতর্কিত জয়, ম্যানসিটির হার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩৬

আর্সেনালের দুটি লাল কার্ড দেখার ম্যাচে ২-০ গোলে জিতেছে চেলসি। এদিকে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে হেরে জয়ের টানা জয়ের ধারায় ছেদ টেনেছে ম্যানচেস্টার সিটি।

চেলসির দিয়েগো কস্তার বিতর্কিত আচরণের কারণে প্রথমার্ধের শেষ দিকে আর্সেনাল গ্যাব্রিয়েল লাল কার্ড দেখেন। দশজনের আর্সেনালের বিপক্ষে কুর্ট জোমার গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে সান্টি কাজরোলা লাল কার্ড দেখার পরে আর্সেনাল নয় জনের দলে পরিণত হয়। শেষের দিকে এডেন হ্যাজার্ডের গোলে ২-০ ব্যবধানে জিতে শেষ করলেও কস্তার আচরণের কারণে চেলসির জয় বিতর্কিত হয়।

এদিকে ওয়েস্টহ্যামের বিপক্ষে ঘরের মাঠের ২-১ গোলে হেরেছে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৬ মিনিটেই ভিক্টর মোজেসের গোলে এগিয়ে যায় সফরকারী ওয়েস্টহ্যাম। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মামাদু সাখো। প্রথমার্ধের শেষ দিকে কেভিন ডি ব্রুইনের গোলে ব্যবধান কমলেও এই স্কোর নিয়েই ম্যাচ শেষ করতে হয় সিটিকে। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে হারের পর টানা দ্বিতীয় ম্যাচেও ঘরের মাঠে হারলো চেলসি।


প্রিমিয়ার লিগে গতকালের অন্যান্য ম্যাচের ফলাফলগুলো হচ্ছে এএফসি বোর্নসমাউথ-সান্ডারল্যান্ড ২-০, অ্যাস্টন ভিলা-ওয়েস্ট ব্রমউইচ আলবিওন ০-১,  নিউক্যাসল ইউনাইটেড-ওয়াটফোর্ড ১-২, স্টোক সিটি-লেইস্টার সিটি ২-২, সোয়ানসি সিটি-এভারটন ০-০। ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানসিটি। ১২ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যাম দ্বিতীয়। গোল ডটকম