মেডিকেলে ভর্তি পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ৪

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৪৪
মেডিকেল ও ডেন্টাল কলেজে সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে ৪৮ হাজার ৪শ ৪৮ জন উত্তীর্ণ হয়েছেন। এবারে পাসের হার ৫৮ দশমিক চার শতাংশ।
 
রবিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এ ফল প্রকাশ করা হয়।
 
স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, এবার মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট ৮২ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৪৪৮ জন পাস করেছেন। উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নম্বর ৯৪ দশমিক ৭৫ আর সর্বনিম্ন নম্বর ৭৭ দশমিক ৪০। সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা তিন হাজার ১৬২ টি, সরকারি ডেন্টালে ৫৩২ টি, বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ও বেসরকারি ডেন্টালে এক হাজার ৩৫৫ টি।
 
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগেই পরীক্ষার্থীরা টেলিটক মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে  ফলাফল পাচ্ছেন। 
 
 
গত শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২৩টি কেন্দ্রে এই সমন্বিত ভর্তি পরীক্ষা চলে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর অধিদফতরের ওয়েবসাইটেও www.dghs.gov.bd ফলাফল প্রকাশ করা হচ্ছে।