বিএনপির যৌথসভা সোমবার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০১
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার যৌথসভা অনুষ্ঠিত হবে।
 
দলের সম্পাদকমণ্ডলী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে সোমবার বেলা ১১ টায় এই যৌথসভা অনুষ্ঠানের কথা বলা হয়েছে।
 
গণমাধ্যমে প্রেরিত বিএনপির সহ দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে এই তথ্য জানানো হয়েছে।