চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাইরুল হক (৪২) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খাইরুল হক শাহবাজপুরের নামো চাকপাড়া গ্রামের মৃত সাহেব জানের ছেলে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তাকে গ্রেফতার করা হয়। চুরি মামলায় দীর্ঘ ৯ বছর যাবৎ খাইরুল হক পলাতক ছিলেন বলে জানান তিনি।
