চলে গেলেন জ্যাকি কলিন্স

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪১

না ফেরার দেশে চলে গেছেন ‘হলিউড ওয়াইভ’স খ্যাত লেখিকা জ্যাকি কলিন্স। বেশ কয়েকটি বেস্টসেলার বইয়ের ব্রিটিশ বংশোদ্ভুত এই লেখিকা স্তন্য ক্যান্সারে ভুগছিলেন।



মানুষের রোমান্টিক সম্পর্ক ও যৌনতা নিয়ে খোলাখুলি বই লেখার জন্য আলোচিত সমালোচিত এই লেখিকা ৭৭ বছর বয়সে পৃথিবীকে বিদায় বলার আগে ত্রিশটির মতো বই লিখেছেন। ১৯৬৮ সালে প্রকাশিত হয় তার প্রথম বই ‘দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অব ম্যারিড ম্যান’। বিবাহবহিভূত প্রেম ও যৌনতার খোলাখুলি প্রকাশের কারণে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা বইটি নিষিদ্ধ করেছিল। হলিউড ওয়াইভস ও হলিউড ওয়াইভস: নিউ জেনারেশন মিনি সিরিজের জন্য খ্যাত কলিন্স এর বেশ কয়েকটি বই থেকে সিনেমা নির্মাণ করা হয়েছে । দ্য স্টাড, দ্য বিচ, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অব ম্যারিড ম্যান, দ্য প্যারিস কানেকশন থেকে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হয়েছে।



হলিউডের আলো ঝলমলে গ্ল্যামার ও বিত্ত নিয়ে বেশির ভাগ গল্প লিখেছেন তিনি। জ্যাকেলিন জিল জ্যাকি নামের এই লেখিকার জন্ম হয়েছিল ১৯৩৭ সালের অক্টোবরের ৪ তারিখ লন্ডনে জন্ম নিয়েছিলেন। নিজে বিবাহ বহির্ভূত প্রেমের গল্প লিখলেও অস্কার লারমেনের সঙ্গে ২৭ বছর সংসার করেছেন।   ১৯৯২ সালে স্বামীর ক্যান্সারে মৃত্যুর আগ পর্যন্ত তারা এক সঙ্গেই ছিলেন।  স্বামীর মৃত্যুর পর ব্যবসায়ী ফ্র্যাঙ্ক ক্যালসিগিনির সঙ্গে সম্পর্কে জড়ান। তবে তিনিও মারা যান ১৯৯৮ সালে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে। এরপর  ২০০৭ সালে তার নিজেরও ক্যান্সার ধরা পড়ে। সব মিলিয়ে তার বই ৫০০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে বিশ্বজুড়ে। ৪০ টির বেশি ভাষায় অনুদিত হয়েছে তার লেখা। বিবিসি ও নিউইয়র্ক টাইমস