চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৫২
রংপুরের কাউনিয়ায় চোর সন্দেহে ফকেল মিয়া (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। রবিবার এ ঘটনা ঘটে। নিহত ফকেল মিয়া ধুমেরকুটি এলাকার আছিম উল্লাহর ছেলে।
 
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে তাদের প্রতিবেশী সাইফুল ইসলামের বাড়িতে ফকেল মিয়া বেড়াতে যান। ওই বাড়ি থেকে বেড়িয়ে আসলে এলাকার লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় এলাকার কিছু লোক পুলিশে খবর দিলে কাউনিয়া থানা পুলিশ রাত তিনটার দিকে ঘটনা স্থলে গিয়ে ফকেলকে উদ্ধার করে। পরে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কাউনিয়া থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।' এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।