ই-কমার্সের বিষয়ে আশাবাদী আইসিটি প্রতিমন্ত্রী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৬:১৭
 
ই-কমার্সের বিষয়ে দারুণ আশাবাদী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় তিনি দেশের আইটি বিভাগের অবকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
 
এ সময় প্রতিমন্ত্রী জানান, অদূর ভবিষ্যতে দেশে ই কমার্স গুরুত্বপূর্ন ব্যবসা হিসেবে পরিচিতি পাবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একদিন এই দেশের শিক্ষার্থীরাই আমাজান ও আলিবাবা'র মত কোম্পানি তৈরি করবে।
 
তিনি আরো জানান, খুব শিগগিরই বাংলাদেশে ই-কমার্স ভিত্তিক কোম্পানি 'পে পাল'যাত্রাশুরু করবে। বাংলাদেশের জন্য এটা বেশ বড় অর্জন বলে মন্তব্য করেন তিনি।