প্রশ্নপত্র ফাঁস: ইউজিসি কর্মকর্তাসহ তিনজন রিমান্ডে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৪২
 
প্রশ্নপত্র ফাঁসের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজসহ তিনজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা থানার এসআই আহাদ আলী আসামিদের হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
 
রিমান্ড আবেদনে আসামিদের বিরুদ্ধে জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আনা হয়। শুনানি শেষে মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

শুক্রবার সারাদেশে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কার্যালয় থেকে এই তিনজনকে গ্রেফতার করে র্যাব। ওই দিন রাতেই ওমর সিরাজকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।