নরসিংদীতে ইউপি চেয়ারম্যান রিমান্ডে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৫৪
গুলাগুলির অভিযোগে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনকে দ্রুত বিচার আইনে গ্রেফতার করা হয়েছে। রবিবার সদর থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়ে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
এর আগের দিন শনিবার নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদল সরকারকে লক্ষ্য করে ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন তিন রাউন্ড গুলি বর্ষণ করে। অবশ্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বাদল সরকার অক্ষত অবস্থায় বেঁচে যান। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় দ্রুত বিচার আইনে শনিবার বাদল সরকার বাদী হয়ে একটি মামলা করলে পুলিশ তাকে ওইদিনই গ্রেফতার করে।
 
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আবুল কাসেম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।