প্রায় ২ বছর পর অাবারো একসঙ্গে ক্যামেরার সামনে আসলেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। তবে কোন ছবির শুটিংয়ে নয়, একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে দেখা যাবে সাইমন ও মাহিকে। ২০১৩ সালে এক সঙ্গে ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটি সুপারহিট হলেও এই জুটিকে আর দেখা যায়নি বড় পর্দায়।
দেশটিভির ‘সিনেস্টার’ নামের এই অনুষ্ঠানে মাহি ও সাইমন তাদের একসঙ্গে অভিনয় করার অভিজ্ঞতাসহ জানাবেন ব্যক্তিগত নানা প্রসঙ্গও। কথা বলেছেন কেন তাদের ‘পোড়ামন’র পর আর একসাথে দেখা যায়নি, সামনে তাদের আবার একসাথে দেখা যাবে কিনা তা নিয়েও। আর আড্ডার এক পর্যায়ে পরস্পর পরস্পরের জন্য লাকি বলেছেন, কিন্তু কেন? সব জানতে দেখতে হবে অনুষ্ঠানটি।
আহমেদ জামান শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফারিয়া শাহরিন। প্রযোজনা করেছেন রেজওয়ানুল কবির মাসুম।
