টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় সংঘর্ষে শুক্রবার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত রুবেল (২২) ঢামেক হাসপাতালে মারা গেছেন। রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
শুক্রবার সংঘর্ষে পুলিশের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলে তিনজন নিহত হন। এরা হলেন, ফারুক (২৮), শামীম (৩৯) ও শ্যামল দাস (১৮)। এর প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। এতে বিক্ষুব্ধ জনতাকে বাধা প্রদান করায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
