স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারের সব প্রস্তুতি রয়েছে। জনগণ সচেতন থাকলে এই রোগের বিস্তার ঘটবে না।’
রবিবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার ডেঙ্গু রোগের সংক্রমন ঠেকাতে ইতোমধ্যে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। শুধুমাত্র সচেতনতার সাথে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে এই রোগের বিস্তার রোধ করা সম্ভব।’
মন্ত্রী জানান, টেলিভিশন, রেডিও এবং সংবাদপত্রের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের জন্য বাসাবাড়িসহ আশপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পরামর্শমূলক বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
খবর বাসসের।
