ব্রেকআপ স্টোরি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ০২:০১

মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘ব্রেকআপ স্টোরি’।

 

নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও অপর্ণা প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে নীল এবং অধরার বন্ধুত্ব অনেকদিনের। অধরাকে খুব ভালোবাসে নীল। কথাটা প্রতিদিনই তাকে বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। একসময় তাদের প্রেম হয়ে যায়। পাগলের মতো অধরাকে ভালোবাসে নীল। সম্পর্কের তিন বছর পরেও তার প্রতিদিনের প্রতিটি বিষয় সে খেয়াল রাখে। এক পর্যায়ে অধরার কাছে এই ভালোবাসা বিরক্তিকর মনে হয়। ক্রমশ নীলকে তার অসহ্য লাগে। তার কাছ থেকে নীলকে চলে যেতে বাধ্য করে সে। কিছুদিন পরেই অধরা বুঝতে পারে তার চারপাশটা শুন্য লাগছে। নীলের ভালোবাসার কাছে আবার ফিরে যায় সে।