কোনো দামি হোটেলে গেছেন, কিন্তু খাওয়ার সময় ঠিকমতো সেলফি তুলতে পারছেন না। এমন সমস্যা দূর করার জন্য বাজারে এসেছে ‘সেলফি স্পুন’ বা সেলফি চামচ।
সেলফি তুলতে সহায়ক ‘সেলফি স্টিক’ বাজারে অনেক দিন ধরেই প্রচলিত। এখন খাওয়ার সময় সেলফি তোলার সহায়ক স্টিক যা ‘সেলফি স্পুন’ নামে বাজারে আসছে। সম্পুর্ণ চামচের মতো দেখতে সিনামোন টোস্ট ক্রাঞ্চের আনা এই অভিনব সেলফি স্টিককে ৩০ ইঞ্চি বা আড়াই ফুটের মতো প্রসারিত করা যাবে যেটা খাওয়ার সময়ে সেলফি তুলতে সহায়তা করবে।
IMG0
এই সেলফি স্পুন ব্যবহার করতে মোবাইলের ব্লুটুথ ডিভাইসটি ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুই ভার্সনেই এটি ব্যবহার করা যাবে। প্রাথমিক ভাবে এটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যাচ্ছে। দ্য টাইমস
