কাতার মাতাবেন বাংলাদেশি শিল্পীরা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৫৮

ঈদের দ্বিতীয় দিন ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় কাতারের আল-অ্যারাবিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে  অনুষ্ঠিত হবে জমজমাট কনসার্ট। এর আয়োজন করছে কাতারের অন্যতম ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান টপ সিক্রেট গ্রুপ। বাংলাদেশ থেকে এই কনসার্টের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন লিমিটেড।

লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলামের নেতৃত্বে কনসার্টে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, সাজেদ ফাতেমী, টিনা মোশতারী, ঐশী, সাবা ও পূজা। ডিজে হিসেবে থাকছেন জর্জ (ডিজে জি)। একটি বিশেষ নাচে অংশ নেবেন সোনিয়া আফরীন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আম্বরীনা।

মিউজিশিয়ান হিসেবে দলে থাকছেন উজ্জ্বল সিনহা (কি-বোর্ড), বিকাশ (ড্রামস), সামু বড়ুয়া (লিড গিটার), রানা (বেইজ গিটার) ও পার্থ (পারকেশন্স)। কনসার্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আরটিভি।