রণবীর-ফারহানের বিরুদ্ধে জালিয়াতির মামলা!

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১০:৪৭

অনলাইন শপিং সাইটের হয়ে প্রতারণার শিকার হয়ে এটির পণ্যদূত বলিউড অভিনেতা তথা পরিচালক ফারহান আখতার ও অভিনেতা রণবীর কাপুরের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি।

 

 

ভারতের লখনৌ্ে এর স্থানীয় পুলিশ জানিয়েছে  রজত বনশাল নামের এক ব্যক্তি তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় জালিয়াতি ও ৪০৬ ধারায় বিশ্বাসভঙ্গের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছেন।


শুধু ফারহান বা রণবীরই নয়, অভিযোগ দায়ের করা হয়েছে ওই অনলাইন শপিং সংস্থাটির এর ডিরেক্টর সঞ্জীব গুপ্ত, আনন্দ সোনভদ্র, পিযুষ পঙ্কজ, কিরণ কুমার শ্রীনিবাস মুর্তি এবং মার্কেটিং অফিসার পূজা গয়ালের বিরুদ্ধেও।  পুলিশ জানিয়েছে, ওই আইনজীবী গত ২৩ আগস্ট অনলাইনে একটি ৪০ ইঞ্চি এলইডি টিভি অর্ডার দিয়েছিলেন। এর জন্য অগ্রিম ২৯,৯৯৯ রূপি ডেবিট কার্ডের মাধ্যমে দিয়েও দিয়েছিলেন তিনি। সেটির বিলও হাতে রয়েছে তাঁর। কথা ছিল, ১০ দিনের মধ্যে টিভিটি হাতে পেয়ে যাবেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কথা না মেলায় ওই শপিং সাইটের কর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এর সঙ্গে বাদ যাননি বলিউডের এই দুই তারকাও।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় মুখ খোলেননি ওই অনলাইন শপিং প্রতিষ্ঠানের কর্মকর্তা। ইন্ডিয়ান এক্সপ্রেস