জনমত জরিপে সবচেয়ে জনপ্রিয় টার্নবুল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১২:০২

নতুন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ানরা। তারা মনে করছেন, গত পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে তিনিই দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতা। মঙ্গলবার প্রকাশিত এক জনমত জরিপ থেকে এ কথা জানা গেছে।


৬০ বছর বয়সী টার্নবুল মাত্র গত সপ্তাহে টনি অ্যাবটকে ডিঙিয়ে দেশটির প্রধানমন্ত্রী হন। জরিপে অংশ নেয়া ১,৬৪৫ ভোটারের মধ্যে ৫৫ শতাংশ টার্নবুলকে তাদের পছন্দের বলে উল্লেখ করেন। ২০১০ সালের জুলাইয়ের পর এটি পছন্দের সর্বোচ্চ হার। ওই সময়ে সাবেক লেবার দলীয় নেতা জুলিয়া গিলার্ড ক্ষমতায় ছিলেন।
টার্নবুলের বাণিজ্যমন্ত্রী এন্ড্রু রব বলেন, জনমত জরিপের এ ফলাফল প্রমাণ করছে ভোটাররা নেতত্বের পরিবর্তনকে সমর্থন করেছে। বাসস