ইসরাইলি সৈন্যের গুলিতে ফিলিস্তিনি নিহত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১২:০৯

ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনের কাছে দুমা গ্রামে ইসরাইলী সৈন্যের গুলিতে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনী নিহত হয়েছে। মঙ্গলবার ফিলিস্তিনের নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানান।


তবে ইসরাইলি সেনামুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছে বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর জন্যে যে বিস্ফোরক লোকটি বহন করছিল তা বিস্ফোরিত হয়ে সে প্রাণ হারায়।বাসস