আমানের জামিন স্থগিত চেয়ে আবেদন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১২:৪৪
নাশকতার নয় মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
 
মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
 
আমানের পক্ষে আইনজীবী থাকবেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
 
সম্প্রতি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ থেকে মোহাম্মাদপুর, পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা নয় মামলায় জামিন পান আমান।
 
চলতি বছরের জানুয়ারিতে গাড়ি পোড়ানো ও নাশকতার অভিযোগে রাজধানীর মোহাম্মাদপুর, পল্টন ও মতিঝিল থানায় পুলিশ মামলা দায়ের করেছিল।