আগামী শুক্রবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের হুইপগণ, সংসদ সদস্যগণ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার মুসল্লীগণ জামাতে অংশ নেবেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ খবর জানানো হয়।
