সাঁথিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৫৫
 
পাবনার সাঁথিয়ায় ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেফতার হওয়া হযরতকে (৩২) জেল হাজতে পাঠানো হয়েছে।
 
এই ঘটনায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে সাঁথিয়া উপজেলার নন্দনপুর গ্রামের মানিক মিয়ার ছেলে হযরতের সাথে একই উপজেলার মাধপুর  চরপাড়া গ্রামের এক কিশোরীর মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। এ পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের কথা বলে ঐ ব্যক্তি তার সাথে শারিরীক সম্পর্ক গড়ে তোলেন।  পরে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বিষয়টি জানাজানি হলে ঐ কিশোরীর  বাবা বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা দায়ের করে।
 
ওসি তদন্ত গোলাম রসুল জানান, আতাইকুলা থানা পুলিশ অভিযান চালিয়ে গত সোমবার রাতে নন্দনপুর গ্রাম হতে হযরতকে আটক করে। আজ হযরতকে জেল হাজতে ও নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা পাঠানো হয়েছে।