সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ১৬:১৬
 
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করতে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
রাষ্ট্রপতির আজকের দিনের কর্মসূচিতে সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সাক্ষাতের সূচি রাখা হয়েছে।
 
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাত্ করছেন প্রধানমন্ত্রী। বুধবার তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।