চীনে গোয়েন্দাগিরর অভিযোগে গত ছয় মাস থেকে আটক রয়েছেন এক মার্কিন নারী। আটক স্যান্ডি ফ্যান গিলিস নামের ওই নারীর স্বামী জানিয়েছেন, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগ করছে চীন সরকার। খবর- বিবিসির।
স্যান্ডির স্বামী জেফ গিলিস জানান, স্ত্রীর আটকবস্থা নিয়ে তিনি প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্ট শি জিনপিং-এর যুক্তরাষ্ট্র সফরের আগে এমন কথা জানালেন স্বামী জেফ গিলিস। তবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এ নিয়ে তাতক্ষণিক কোন প্রতিক্রিয়া জানায়নি।
স্যন্ডির স্বামী ও তার আইনজীবীকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, স্যান্ডি গিলিস বর্তমানে চীনে তথাকথিত 'আবাসিক বন্দি' হিসেবে রয়েছেন। তবে স্যান্ডির স্বামী গোয়েন্দাগিরির অভিযোগ অস্বীকার করেছেন।
ভিয়েতনামে জন্মগ্রহণকারী স্যান্ডিকে গত মার্চ মাসে ব্যবসায়িক সফরে আসার পর আটক করা হয়। সেভ স্যন্ডি নামের একটি ওয়েবসাইট যেটি তার মুক্তির জন্য কাজ করছে জানিয়েছে, গত ছয় মাস থেকে 'আবাসিক আটক' অবস্থায় রয়েছেন স্যান্ডি যা গৃহবন্দিত্বের সামিল।
