যাত্রী-যাতায়াত নির্বিঘ্নে নিয়ন্ত্রণকক্ষ চালু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৫, ২০:৩৯
 
কোরবানির ঈদে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে একটি নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
 
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—বিআরটিএর এলেনবাড়িস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষটি মঙ্গলবার থেকে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে।
 
নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নম্বর: ৯১৩০৬৬২ ও মোবাইল নম্বর: ০১৯৬৬৬২২০১৯। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব  আব্দুল মালেক (মোবাইল নম্বর- ০১৭৩০৭৮২৯৪৬) নিয়ন্ত্রণ কক্ষের তত্ত্বাবধান করছেন।