বরেণ্য সুরকার আলম খানের উপস্থিতিতে তার কালজয়ী সৃষ্টি নিয়ে দুই পর্বের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সুরের মায়ায়’ প্রচার হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে। অনুষ্ঠানে আলম খান তার সুর করা কালজয়ী সৃষ্টি নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন খুরশিদ আলম, শাম্মী আখতার, মনির খান, মৌটুসী, আঁখি আলমগীর ও সাব্বির।
পাশাপাশি আড্ডা দিয়েছেন তারা। আড্ডায় উঠে এসেছে মজার মজার গল্প, পাশাপাশি জানিয়েছেন সঙ্গীত জীবনের নানা অভিজ্ঞতার কথা।
মৌটুসীর উপস্থাপনায় ‘সুরের মায়ায়’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৩য় ও ৪র্থ দিন বিকেল ৫টা ১৫ মিনিটে।
