এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘আমার বেলা যে যায়’। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, মাহফুজ আহমেদ, পূর্ণিমা প্রমুখ।
সদ্য অবসর নেওয়া উচ্চপদস্থ কর্মকর্তা হায়দার সাহেব জীবনটা একাই কাটিয়ে দিচ্ছেন। একমাত্র আদরের বোন নীরা ভালোবেসে যুবরাজকে বিয়ে করলেও হায়দার সাহেব তাকে একদমই পছন্দ করেন না। যে যুবরাজকে তিনি সহ্যই করতে পারেন না, নীরা সেই যুবরাজকে নিয়ে এক মাসের জন্য তার ফ্ল্যাটে ওঠে।
সমস্যা আরও বাড়ে, যখন রুনা নামের এক মধ্যবয়সী নারী পাশের ফ্ল্যাটে ওঠেন। ভদ্র মহিলাও বিয়ে করেননি। তাই নীরা আর যুবরাজ মিলে সিদ্ধান্ত নেয় এবার তারা হায়দার সাহেবকে বিয়ে দিয়েই ছাড়বে। কিন্তু তা কী আর হয়!
