ববির বিপরীতে বলিউডের ভাটশাল

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৫০
 
বাংলাদেশের নায়িকা ববির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা ভাটশাল শেঠ। ইফতেখার চৌধুরীর ‘মালটা’ ছবিতে তাদের দেখা যাবে।
 
‘টারজান : দ্য ওয়ান্ডার কার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ভাটশাল শেঠের। এরপর কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।  ‘মালটা’ ছবিতে প্রধান খলনায়ক হিসেবে থাকছেন গুলশান গ্রোভার।
 
ছবিটির সংগীত পরিচালনা করবেন বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক আনু মালিকের ভাগ্নে আরমান মালিক। চিত্রগ্রহণে থাকছেন ‘চাক দে ইন্ডিয়ার’র চিত্রগ্রাহক অনীল সিং। নৃত্য পরিচালনায় আছেন ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবির নৃত্যপরিচালক আদিল শেখ।