বেশ কয়েকদিন ধরে গণমাধ্যমে ঘুরে বেড়চ্ছিল ‘সুলতান'- সিনেমায় সালমানের নায়িকা হতে চলেছেন কীর্তি স্যানন৷ এই খবরকে ভিত্তিহীন দাবি করে বেজায় চটেছেন এই অভিনেত্রী ৷
আলি আব্বাস জাফরের পরিচালনায় আগামী বছর ঈদে মুক্তি পাচ্ছে ‘সুলতান'৷ এই ছবিতে সলমনের বিপরীতে চূড়ান্ত হয়েছেন এই ‘হিরোপান্তি' স্টার, এমনই এক খবর প্রকাশিত হয় কিছুদিন আগে৷ যাই হোক, খবরটাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে কৃতী জানান, সংবাদ মাধ্যম থেকে জানতে পারি যে আমি ‘সুলতান'-এ অভিনয় করছি৷ জানি না কে বা কারা কোথা থেকে এমন খবর পেয়ে থাকেন৷ লেখার আগে খবরের সত্যতা যাচাই করার প্রয়োজনটুকুও তাঁরা বোধ করেন না৷ এ প্রসঙ্গে তিনি এও বলেন যে, প্রস্তাব এলে নিশ্চয় ভেবে দেখব কিন্ত্ত এখনও অবধি এমন কোনও প্রস্তাব আমি পাইনি৷
প্রসঙ্গত, আগামী ডিসেম্বরেই তাঁর দ্বিতীয় ছবি দিলওয়ালে মুক্তি পাচেছ৷ প্রথম ছবি ‘হিরোপান্তি'র সাফল্যের বেশ কিছুটা সময় পর তাঁকে ফের দেখা যাবে পর্দায়৷ এ ব্যাপারে তিনি বলেন, সিনেমা করার ব্যাপারে অযথা তাড়াহুড়ো আমি পছন্দ করি না৷ আর বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীই তাঁদের প্রথম ও দ্বিতীয় ছবির মাঝে বেশ কিছুটা বিরতি রাখেন৷দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
