এনটিভি
প্রচার :ঈদের দিন
রাত ৯টা ০৫ মিনিটে
ঈদুল আযহা উপলক্ষে এনটিভিতে ঈদের দিন রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘হুমায়ূন আহমেদের গানে যুগলবন্দী’। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফারাহ শারমিন। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন অভিনয় ও সঙ্গীতশিল্পী শাওন আহমেদ, শিল্পী সরকার ও এস আই টুটুল। হুমায়ূন আহমেদ অসংখ্য গান রচনা করেছেন। সে সব গান ব্যবহার করা হয়েছে তারই বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে। তার রচিত জনপ্রিয় সেই সব গান দিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
