ইউরোপিয় ইউনিয়নের নেতারা জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে সিরিয়ার পার্শ্ববর্তী বিভিন্ন দেশে উদ্বাস্তুদের জন্য কমপক্ষে এক বিলিয়ন ইউরো (১.১ বিলিয়ন মার্কিন ডলার) দিতে বৃহস্পতিবার সকালে সম্মত হয়েছেন। ইইউ’র প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক একথা জানান।
অভিবাসন বিষয়ক জরুরী এক শীর্ষ সম্মেলনের পর টাস্ক সাংবাদিকদের বলেন, জাতিসংঘের ইউএনএইচসিআর ও বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে এ অঞ্চলের উদ্বাস্তুদের জন্য অতিরিক্ত আরো এক বিলিয়ন ইউরো দেয়া হবে। বিবিসি
