চট্টগ্রামে ককটেল বিস্ফোরণে ২ ছিনতাইকারী নিহত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০০


চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের সময় ‘নিজেদের ফাটানো’ ককটেল বিস্ফোরণে দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন। বুধবার গভীর রাতে সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

সদরঘাট থানার ওসি মো. মঈনুল ইসলাম ভুঁইয়া জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঐ দুই যুবকসহ আরো কয়েকজন দুর্বৃত্ত মাঝিরঘাট এলাকার ‘রেকিট অ্যান্ড বেনকিজার’ ফ্যাক্টরিতে ‘ছিনতাই’ করতে যায়। এ সময় তারা কয়েকটি ককটেল ফাটায়। নিজেদের কাছে থাকা ককটেল বিস্ফোরিত হলে স্প্লিন্টারের আঘাতে ঘটনাস্থলই একজন এবং হাসপাতালে নেওয়ার পর অন্যজন মরা যায়।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।