ঈদুল আযহা উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে আমদানি ও রফতানি কার্যক্রম তিনদিন বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে এ স্থল বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
টেকনাফ স্থল বন্দর শুল্ক স্টেশনের কর্মকর্তা হুমায়ুন করিব এ তথ্য জানান। তিনি বলেন, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার থেকে আমদানি-রফতানি পুনরায় চালু করা হবে।
তবে বাংলাদেশ-মিয়ানমার অভিবাসন কেন্দ্র দিয়ে পাসপোর্টধারী লোকজন মিয়ানমারে আসা-যাওয়া করতে পারবে বলে নিশ্চিত করেন টেকনাফ স্থল বন্দর অভিবাসন কেন্দ্রের দায়িত্ব থাকা সহকারি উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সবুজ।
