যুক্তরাষ্ট্রে স্পিকার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ১৬:২২


জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশে বুধবার ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে স্পিকার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য সাসস্টেইনেবল ডেভেলোপমেন্ট গোলস (এসডিজি) সামিটের 'ট্যাকলিং ইনইকুয়ালিটি, এমপাওয়ারিং উইমেন এন্ড গার্লস এন্ড লিভিং নো ওয়ান বিহাইন্ড' শীর্ষক ইন্টারঅ্যাক্টিভ ডায়ালগে প্যানেল স্পিকার হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন। এ ছাড়াও স্পিকার জাতিসংঘের অন্যান্য সেশনগুলোতে অংশগ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্র সফর শেষে স্পিকার ৩০ সেপ্টেম্বর ৬ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিতব্য সিপিএ এক্সিকিটিভ কমিটি অ্যান্ড জেনারেল অ্যাসেম্বলি মিটিংয়ে অংশগ্রহণ করবেন। যুক্তরাজ্য সফরকালে দশম জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ স্পিকারের সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন। স্পিকার আগামী ৮ অক্টোবর ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।

স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। বাসস।