যুক্তরাষ্ট্রে স্কুলবাস দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৫, ১৩:২৭

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্টের সিয়াটল নগরীতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে পর্যটকদের একটি গাড়ির সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টার কিছু পর নগরীর অরোরা ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

নর্থ সিয়াটল কলেজের মুখপাত্র মেলিসা মিক্সন বলেন, ওই বাসটিতে চড়ে ৪৫ শিক্ষার্থী ও স্টাফ স্কুলের আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিল।

তবে তিনি তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় দিতে পারেননি।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-বাসস