ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত এলাকায় শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৬০ জনের বেশি লোক আহত ও ২০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দেশটির দুর্যোগ বিভাগের মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো একথা জানান। এই ঘটনায় আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
স্থানীয় সময় রাত ১টায় পর্যটন নগরী সরংয়ের কাছে পাপুয়া অঞ্চলে ৬.৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।
এই ঘটনায় ১৭ জন গুরুতর আহত হয়েছে। এছাড়াও ৪৫ জন সামান্য আঘাত পেয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোন মৃতের খবর পাওয়া যায়নি।
-বাসস
