পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে ফিরতি যাত্রার অগ্রিম রেল টিকেট শনিবার থেকে দ্বিতীয় দফায় বিক্রি শুরু হয়েছে। ২৯ ও ৩০ সেপ্টেম্বর যাত্রার টিকেট ২৬ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর যাত্রার টিকেট ২৭ সেপ্টেম্বর পাওয়া যাবে।
বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল ৯টা থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। একজন যাত্রীকে সর্বাধিক চারটি টিকেট দেয়া হবে এবং বিক্রিত টিকেট ফেরত নেয়া হবে না।
রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট বিক্রি করা হবে।
এর আগে প্রথম দফায় ২৩ ও ২৪ সেপ্টেম্বর যথাক্রমে ২৭ ও ২৮ সেপ্টেম্বরের ফিরতি যাত্রার অগ্রিম রেল টিকেট বিক্রি করা হয়েছে। ঈদের দিন ২৫ সেপ্টেম্বর টিকেট বিক্রি বন্ধ ছিল।
