মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দ্বারা প্রশিক্ষিত সিরিয়ান বিদ্রোহীরা আল কায়েদার হাতে অস্ত্র ও যানবাহন তুলে দিয়েছে। মার্কিন সেনাবাহিনী এই কথা স্বীকার করেছে।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তাদের দ্বারা প্রশিক্ষিত সিরীয় বিদ্রোহীরা ছয়টা পিক আপ ট্রাক ও অস্ত্র-শস্ত্র তুলে দিয়েছে নুসরা ফ্রন্টের কাছে। উল্লেখ্য, নুসরা ফ্রন্ট আল কায়েদার একটি সহযোগী জঙ্গি সংগঠন। মার্কিন কংগ্রেস ইসলামিক স্টেটসের বিরুদ্ধে লড়াই করতে ৫ হাজার বিদ্রোহীকে প্রশিক্ষণ ও অস্ত্র দেওয়ার পাশাপাশি ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দ করে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৫৪ জন এরই মধ্যে নুসরা ফ্রন্টে যোগ দিয়েছে। জেনারেল লয়েড অস্টিন জানিয়েছেন মাত্র চার থেকে পাঁচজন বিদ্রোহী এখনো লড়াই করছেন।
পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, দুর্ভাগ্যজনক ভাবে আমরা জেনেছি যে নিউ সিরিয়ান ফোর্সের একটি অংশ ছয়টি পিক আপ ট্রাক ও তাদের অস্ত্রের কিছু অংশ নুসরা ফ্রন্টের কাছে হস্তান্তর করেছে। অস্ত্র হস্তান্তরের ঘটনাটি ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ এই ঘটনাকে উদ্বেগজনক মনে করছে। বিবিসি
