মার্কিন অস্ত্র আল-নুসরার কাছে সমাপর্ণ করল এনএসএফ!

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৪৭


ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত নিউ সিরিয়ান ফোর্সেস-এর (এনএসএফ)একটি ইউনিট নিরাপদে প্রস্থানের জন্য ছয়টি পিক-আপ ট্রাক ও গোলাবারুদ আল-নুসরা ফ্রন্টের কাছে সমর্পণ করেছে। ২১-২২ সেপ্টেম্বরে এই তার অস্ত্র আত্মসমার্পন করেছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর কর্নেল প্যাট্রিক রাইডার।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি তার এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি সপ্তায় যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত নিউ সিরিয়ান ফোর্সেস-এর (এনএসএফ)একটি ইউনিট নিরাপদে প্রস্থানের জন্য ছয়টি পিক-আপ ট্রাক ও গোলাবারুদ আল-নুসরা ফ্রন্টের কাছে সমর্পণ করেছে। ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে এনএসএফ বিদ্রোহীদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের জন্য মার্কিন কংগ্রেস ৫০ কোটি ডলার অনুমোদন করেছিল।

কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এনএসএফের প্রথম ৫৪ গ্রাজুয়েট আল-নুসরা ফ্রন্টের হাতে নিহত অথবা ধরা পড়েছিল বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে। জেনারেল লয়েড অস্টিন গেল সপ্তায় মার্কিন আইনপ্রণেতাদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত মাত্র ‘চার কিংবা পাঁচজন’ এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। বিডি নিউজ।