সিসিটিভিতে হলুদ শার্ট পরা যে ব্যক্তিকে মন্দিরে একটি ব্যাগ রাখতে দেখা গেছে, ব্যাংককে বোমা হামলায় আটক আদেম কারাদেগ নামের লোকটিই তিনি। বিষ্ফোরণের আগ মুহূর্তে তিনি ব্যাগটি রাখেন। থাইল্যান্ডের পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর বাসসের।
শনিবার থাই পুলিশের মুখপাত্র প্রাউত থাভোর্নসিরি বলেন, ‘তদন্তে পাওয়া গেছে—গ্রেফতার প্রথম সন্দেহভাজন লোকটি বোমাহামলাকারী ছিলেন। তার নাম আদেম কারাদেগ। সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে এটা নিশ্চিত হওয়া গেছে—হলুদ শার্ট পরা ব্যক্তিই আদেম।’
