ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: আহত ৬০, বিধ্বস্ত ২০০ বাড়ি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৫, ২০:৪৩
 
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এ পর্যন্ত ৬০ জনের বেশি লোক আহত হওয়া ছাড়াও ২০০ বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। আহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।
দেশটির দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপির।
 
স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১টায় পাপুয়ার পর্যটন নগরী সরংয়ের কাছেই ৬.৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে ১৭ জন গুরুতর আহত ছাড়াও আরো ৪৫ জন আঘাত পেয়েছে।
 
দুর্যোগ বিভাগের মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো বলেন, ‘ভূমিকম্পে ২০০ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।’