কর্তব্য অবহেলা, গোবিন্দগঞ্জ থানার ওসি ক্লোজড

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৫, ২৩:৪৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলামকে আজ সন্ধ্যায় ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান সরকারের ছেলে নবম শ্রেণীর ছাত্র আশিকুর রহমান সাম্য (১৪) নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর বস্তাবন্দী লাশ উদ্ধার ও হত্যাকারীদের গ্রেফতারে অবহেলার অভিযোগে তাকে ক্লোজ করা হয়।
জেলা পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম শনিবার রাত সোয়া ৯টার দিকে ক্লোজডের বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বে অবহেলার কারণে (ওসি) এবিএম জাহিদুল ইসলামকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
 

এর আগে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় ও হত্যাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকালে ঘণ্টাব্যাপী গোবিন্দগঞ্জ উপজেলা শহরের রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ এলাকাবাসী।